মহাদেবের গলায় কেন সর্বক্ষণ ‘নাগ’ বিরাজমান জানেন?

দেবাদিদেব মহাদেবের ছবি দেখলেই যেন এক অদ্ভুত অলৌকিক অনুভূতি হয় অনেকেরই৷ দেবতাদের মধ্যে মহাদেবের সহজ সরল জীবনযাত্রা কথা যেন কৌতুহল বাড়িয়ে তোলে আরও অনেকটাই৷ কেন উনার হাতে ত্রিশূল, কেন উনার হাতে ডমরু, কেন সাপ উনাত সঙ্গী এমন আরও বহু প্রশ্নই মনে উঁকি দিয়ে যায়৷ তেমনই কিছু প্রশ্নের উত্তর রইল
ত্রিশূল- মহাদেবের ত্রিশূল তিনটি শক্তির প্রতীক- জ্ঞান, ইচ্ছা এবং সম্মতি৷
ডমরু- শিব ঠাকুরের ত্রুশূলে বাঁধা ডমরু বেদ এবং তার উপদেশের প্রতীক যা আমাদের জীবনে এগিয়ে চলার রাস্তা দেখায়৷





রুদ্রাক্ষমালা- রুদ্রা৭ধারণ আসলে শুদ্ধতার প্রতীক৷ অনেকক্ষেত্রে তাঁর হাতে রুদ্রাক্ষমালা থাকে যা ধ্যানমুদ্রার সূচক বলে জানা যায়৷
নাগ- গলায়-মাথায় নাগের উপস্থিতি সর্বদা দেখা যায়, যা পুরুষের অহংকারের প্রতীক বলে মনে করা হয়৷
মাথায় চাঁদ- শিব ঠাকুরের মাথার চাঁদ এই ইঙ্গিত দেয় যে, কাল সম্পূর্ণরূপে তাঁর নিয়ন্ত্রণে৷
জটার থেকে নির্গত জল- মহাদেবের জটাতে অনেকসময় একটি চেহারা দেখতে পাওয়া যায়৷ আসলে তিনি হলেন গঙ্গা নদী৷ অনেক ছবিতে আবার চেহারার পরবর্তে জটা থেকে নির্গত জলধারা দেখতে পাওয়া যায়৷
তৃতীয় নেত্র- উনার কপালের তৃতীয় নেত্র-কে জ্ঞানের প্রতীক বলে মনে করা হয়৷ অনেক ক্ষেত্রে বলা হয়, তিনি রেগে গেলে এই তৃতীয় চোখটি খুলে যায় এবং সব কিছু ভস্ম হয়ে যেতে পারে তাতে৷
বাঘ ছাল- শিব ঠাকুরের সব ছবিতেই দেখা যায় তিনি বাঘছাল পরে রয়েছেন, আবার কোনও কোনও ছবিতে এও দেখা যায় যে তিনি বাঘ ছালের ওপর বসে রয়েছেন৷ আসলে এই বিষয়টি নির্ভয়তারই প্রতীক৷
ॐ নমঃ শিবায়



May be an image of 1 person, beard, sitting and indoor

Comments

Popular posts from this blog

Discover the Power of Palmistry and Astrology in Your Life

Best Tantrik in Kolkata

Discover The Fundamentals of Numerology by Ramapada Acharjee